বিসমিল্লাহির রাহমানির রাহিমশিক্ষা জাতির মেরুদণ্ড। আলোকিত সমাজ ও উন্নত দেশ গঠনের জন্য শিক্ষার বিকল্প নেই। আমাদের রামপুরা একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। এই বিদ্যালয় শুধুমাত্র পাঠদানের ক্ষেত্রেই নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ গঠনে বিশেষ ভূমিকা পালন করে আসছে।প্রিয় শিক্ষার্থীরা,তোমরা আমাদের ভবিষ্যৎ। তোমাদের জ্ঞান, সৃজনশীলতা, নৈতিকতা ও কর্মদক্ষতার মাধ্যমেই আগামী দিনে দেশকে এগিয়ে নিতে হবে। শুধু ভালো ফলাফল করাই নয়, সৎ, পরিশ্রমী ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে ওঠাই তোমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।আমি...