মানসম্মত শিক্ষা একটি জাতির অগ্রগতির প্রধান হাতিয়ার। রামপুরা একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সুশিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতায় গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিদ্যালয়ের সাফল্যের পেছনে শিক্ষকদের নিষ্ঠা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের অধ্যবসায় বিশেষভাবে উল্লেখযোগ্য।
আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান অর্জন নয়, বরং তাদেরকে প্রযুক্তিনির্ভর শিক্ষা, আধুনিক বিশ্বে টিকে থাকার দক্ষতা এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে তোলা।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টায় রামপুরা একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় আগামী দিনে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।